শ্রীমঙ্গলে ৯টি বাগানের চা শ্রমিকদের মাঝে ৭৫ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করলেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২০

শ্রীমঙ্গলে ৯টি বাগানের চা শ্রমিকদের মাঝে ৭৫ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করলেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি

Manual5 Ad Code

সৈয়দ রায়হান শাহ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৬ জুন ২০২০ : শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ সহায়তার চেক ৯টি বাগানের ১৫০৩ জন চা শ্রমিকের মাঝে ৭৫ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে।

Manual6 Ad Code

আজ ৬ জুন (শনিবার) দুপুরে কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কালীঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৯টি চা বাগানের ১৫শ ৩জন চা শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ ১৫ হাজার নগদ অর্থ চেক বিতরন করা হয়।

চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
চেক বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ অন্যন্যরা।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ