যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল করোনা ভাইরাসে আক্রান্ত

Manual3 Ad Code

ঢাকা, ১৯ জুন ২০২০: দেশের শীর্ষস্থানীয় আরেক ব্যবসায়ী, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Manual5 Ad Code

হাসপাতালে চিকিৎসাধীন হলেও শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে তিনি নিজেই জানিয়েছেন।
গত ১৪ জুন বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে।
বাবুল বৃহস্পতিবার রাতে বলেন, “এখন অ্যাপোলো (এভার কেয়ার) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। শারীরিক অবস্থা উন্নতির দিকে।”
পরিবারে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানান বাবুল।
বাবুলের স্ত্রী সালমা ইসলাম একজন সংসদ সদস্য।
যমুনা গ্রুপ বাংলাদেশে বড় শিল্প গ্রুপের একটি। বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটর সাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজ উৎপাদন করছে এই গ্রুপটি।

Manual1 Ad Code

তাছাড়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানায়ও রয়েছে এই গ্রুপটি

এ সংক্রান্ত আরও সংবাদ