শাবান মাহমুদ সস্ত্রীক করোনা আক্রান্ত

প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০

শাবান মাহমুদ সস্ত্রীক করোনা আক্রান্ত

Manual8 Ad Code

ঢাকা, ১৯ জুন ২০২০: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ সস্ত্রীক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

Manual4 Ad Code

শাবান মাহমুদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে এ সাংবাদিক নেতা লিখেন, ‘বৈশ্বিক মহামারি করোনায় আমি সস্ত্রীক আক্রান্ত। ছোট ভাই ডা. তুষারের তত্ত্বাবধানে বাসায়ই সব বিধিনিষেধ মেনে চলছি অাল্লাহ পাকের কৃপায়! ভরসা রাখি রাব্বুল আলামিনের সর্বময় ক্ষমতার এবং রহমতের ওপর! দয়া করে ফোনে বা ম্যাসেঞ্জারে নয়, আমার শুভাকাঙ্ক্ষী, আত্মীয়, পরিজনরা আপনাদের দোয়ায় রাখবেন আমাদের! নিরন্তর শুভ কামনা সবার জন্য।’
স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ