শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কার্যক্রম শুরু

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কার্যক্রম শুরু

Manual7 Ad Code

মৌলভীবাজার, ০৬ জুলাই ২০২০: নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন। আজ সোমবার সকাল ১০টায় তিনি মৌলভীবাজার শহরের সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন।

Manual5 Ad Code

এসময় নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাংলাদেশ সরকারের সকল কার্যক্রমকে বেগবান করতে ও মৌলভীবাজার জেলাকে সুন্দরভাবে চালিয়ে নিতে সকল শ্রেনী-পেশার জনগনের সহযোগিতা চান।
এসসয় উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মলিকা দে, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ সাংবাদিকরা।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ