মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০

মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Manual1 Ad Code

ঢাকা, ০৭ জুলাই ২০২০: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, শেরে মিল্লাত মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে গভীর গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী, দেশব্যাপী ইসলামের মূলধারার প্রচার এবং প্রসারে মুফতি নঈমীর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Manual1 Ad Code

শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী’র মৃত্যুতে মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন আওলাদে রাসুল শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী ও নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বলেন, সুন্নিয়ত ও তরিকতের এই মহান রাহবার এর ইন্তেকালে সুন্নি জনতাসহ মুসলিম উম্মাহ একজন গভীর জ্ঞানের অধিকারী সুদক্ষ ইসলামী চিন্তাবিদ, দেশের শীর্ষ ও বিজ্ঞ আলেম এবং অভিভাবককে হারাল। আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রাহঃ) মাইজভাণ্ডার দরবার শরীফের ঐতিহাসিক ২৭ শে রবিউল আউয়াল জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) আজিমুশশান সম্মেলনে নিয়মিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহফিলকে সাফল্য মন্ডিত করতেন। হুজুরের মৃত্যুতে আমরা একজন পরম আপনজনকে হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জান্নাতের উচ্চ মকাম নসিব করুন আমিন।
এছাড়া আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্র, জেলা, মহানগর, উপজেলা, থানা এবং আন্তর্জাতিক শাখা কমিটি, ওলামা কমিটি, খেদমত কমিটি, দায়রা শাখাসহ সর্বস্তরের আশেক, ভক্ত ও মুরিদানের পক্ষ থেকে আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী হুজুর কেবলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

Manual7 Ad Code

আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক ও অাহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রহমান পুর দরবার শরীফের গদ্দীনশীন পীর শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ