ডা. সাবরিনা চৌধুরী কারাগারে

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

ডা. সাবরিনা চৌধুরী কারাগারে

Manual5 Ad Code

ঢাকা, ২০ জুলাই ২০২০: করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেফতার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Manual5 Ad Code

ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম আজ এই আদেশ দেন।
এদিন দুই দফা রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার তেজগাঁও থানার প্রতারণা মামলায় দ্বিতীয় দফায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ জুলাই সাবরিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান।
১২ জুলাই দুপুরে আলোচিত চিকিৎসক সাবরিনাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ার অভিযোগে তেজগাঁও থানার করা মামলায় গ্রেফতার করে পুলিশ।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ