শপথ নিলেন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

শপথ নিলেন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য

Manual1 Ad Code

ঢাকা, ২৯ অক্টোবর ২০২০: শপথ নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ঢাকা-৫ আসনের কাজী মনিরুল ইসলাম ও নওগাঁ-৬ আসনের মো. আনোয়ার হোসেন (হেলাল)। গতকাল বুধবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনস্থ শপথ কক্ষে তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয় জানিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। শপথ গ্রহণ শেষে দুই সংসদ সদস্য সংসদের শপথ বইয়ে স্বাক্ষর করেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবুর রহমান মোল্লা ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুতে ওই আসন দুটি শুন্য হয়। গত ১৭ অক্টোবর আসন দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ