জাতীয় প্রেসক্লাব নির্বাচনে প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান

প্রকাশিত: ৪:৪৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান

Manual7 Ad Code

ঢাকা, ০১ জানুয়ারি ২০২১ : জাতীয় প্রেসক্লাব নির্বাচনের ইতিহাসে এই প্রথম নারী ফরিদা ইয়াসমিন সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট।

Manual6 Ad Code

সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম ভুঁইয়া পেয়েছেন ৩৬৭ ভোট।
সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৬১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী খন্দকার হাসনাত করিম পেয়েছেন ৩৪০ ভোট। কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন আহমাদ বাবলু পেয়েছেন ২৬৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল আলম ৫৭৭ ভোট ও আশরাফ আলী ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ১০ জন সদস্য হলেন- আইয়ুব ভুঁইয়া (৫৪৪) ভোট, রেজানুর রহমান (৪৭৪), কাজী রওনাক হোসেন (৪৫৫), জাহিদুজ্জামান ফারুক (৪৪৩), শাহনাজ বেগম পলি (৪৩০), সৈয়দ আবদাল আহমেদ (৪২১), শাহনাজ সিদ্দিকী সোমা (৪২০), ভানু রঞ্জন চক্রবর্তী (৪১১), রহমান মুস্তাফিজ (৩৭৯) ও বখতিয়ার রানা (৩৬৮)।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই জামিল ফলাফল ঘোষণা করেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও কোষাধ্যক্ষ শ্যামল দত্ত তাদের দ্বি-বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

Manual3 Ad Code

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে প্রথম নারী সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান। তিনি নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল আলম ও আশরাফ আলী এবং নির্বাচিত ১০ জন সদস্য আইয়ুব ভুঁইয়া, রেজানুর রহমান, কাজী রওনাক হোসেন, জাহিদুজ্জামান ফারুক, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমেদ, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানু রঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ ও বখতিয়ার রানাকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ