বর্মাছড়া চা বাগানের নির্মল-সবুজ প্রকৃতির বুকে গড়ে উঠছে সরকারি মাধ্যমিক স্কুল

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

বর্মাছড়া চা বাগানের নির্মল-সবুজ প্রকৃতির বুকে গড়ে উঠছে সরকারি মাধ্যমিক স্কুল

Manual3 Ad Code

সৈয়দ অারমান জামী, বিশেষ প্রতিনিধি || ১২ জানুয়ারি ২০২১ : শ্রীমঙ্গলের প্রত্যন্ত রাজঘাট ইউনিয়নের প্রত্যন্ত বর্মাছড়া চা বাগানের নির্মল-সবুজ প্রকৃতির বুকে গড়ে উঠছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নাইন স্কুল প্রজেক্টের অাওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েদের জন্মগত মৌলিক মানবিক ও গণতান্ত্রিক অধিকার শিক্ষার অালো ছড়িয়ে দিতে আধুনিক ব্যবস্থাপনায় সরকারি মাধ্যমিক স্কুল।

Manual2 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল এ উদ্যোগে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আধুনিক শিক্ষা ব্যবস্থার সুযোগ করে দিতে সারাদেশে ৯টি  ‘সরকারি মাধ্যমিক স্কুল’ প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মধ্যে ১টি স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে শ্রীমঙ্গলে।

Manual3 Ad Code

বর্মাছড়া চা বাগানে এ স্কুলটির জন্য ইতোমধ্যে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ ও দখল হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে উপজেলা প্রশাসন। সরেজমিনে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নেছার অাহমদ, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও ফিনলে কোম্পানির রাজঘাট ডিভিশনের জিএম মাইনুল ইসলাম প্রমূখ।

স্কুলটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা। ৬ তলা বিশিষ্ট একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ স্কুলের চৌহদ্দি নির্ধারণ করা হয়েছে। শীঘ্রই শুরু হচ্ছে নির্মাণকাজ।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েদের জন্মগত মৌলিক মানবিক ও গণতান্ত্রিক অধিকার অধিকার শিক্ষার অালো ছড়িয়ে দিতে আধুনিক শিক্ষার সুব্যবস্থা করে দেওয়ার জন্য শ্রীমঙ্গল উপজেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: অাব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; চা শ্রমিক সন্তান ও শ্রীমঙ্গল শহরের ‘লাইট হাউস’-এর স্বত্ত্বাধিকারী সুধীর চাষা।

Manual1 Ad Code

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েদের অধিকার শিক্ষার অালো ছড়িয়ে দিতে আধুনিক শিক্ষার সুব্যবস্থার জন্য শ্রীমঙ্গলে স্কুলটি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকার জন্য মাননীয় সংসদ সদস্য ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: অাব্দুস শহীদ মহোদয়কে ধন্যবাদ জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান; চা শ্রমিক সন্তান ও শ্রীমঙ্গল শহরের ‘লাইট হাউস’-এর স্বত্ত্বাধিকারী সুধীর চাষা।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ