নোয়াখালীতে ভাসানচর থানা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

নোয়াখালীতে ভাসানচর থানা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

নোয়াখালী, ১৯ জানুয়ারি ২০২১ : জেলায় আজ নবগঠিত ভাসানচর থানা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Manual4 Ad Code

জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ^র ইউনিয়নের ৬টি মৌজা নিয়ে নতুন এ থানা গঠিত হয়েছে। এটি নোয়াখালী জেলার দশম থানা।
আজ মঙ্গলবার দুপুর দুইটায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি নবগঠিত এ থানা উদ্বোধন করেন।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী-৬ আসনের (হাতিয়া) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুল ইসলাম এবং ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান এবং ‘ভাসানচর আশ্রয়ন প্রকল্প-৩’র প্রকল্প পরিচালক কমোডোর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।
উদ্বোধনীঅনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকরা তাদের দেশে ফেরত যাবেন।ভাসানচর ও আশেপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য এ থানা প্রতিষ্ঠা করা হয়েছে।
ভাসানচরে বসবাসকারি মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকসহ অন্যদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতের জন্য একজন পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা), দু’জন উপ-পরিদর্শক (এসআই), চারজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ১৭ জন কনস্টেবলসহ মোট ২৪টি পদ নিয়ে মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ তারিখ থেকে নবগঠিত ভাসানচর থানার কার্যক্রম শুরু হয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ