আরএফইডি’র সভাপতি সোমা ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী জেবেল

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১

আরএফইডি’র সভাপতি সোমা ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী জেবেল

Manual6 Ad Code

ঢাকা, ২২ জানুয়ারি ২০২১ : নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডির নেতৃত্বে এসেছেন চ্যানেল আইয়ের সোমা ইসলাম ও দৈনিক যুগান্তরের কাজী জেবেল।

আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আরএফইডির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারন সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে কোন প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদ ছাড়া সব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

Manual3 Ad Code

ভোটের মাধ্যমে সহ-সভাপতি পদে গাজী শাহনেওয়াজ (সংবাদ প্রতিদিন), একরামুল হক সায়েম (এটিএন বাংলা) নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুজ্জামান (জাগো নিউজ), মুকিমুল আহসান হিমেল (চ্যানেল টুয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবীর (খোলা কাগজ), অর্থ সম্পাদক আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), দপ্তর সম্পাদক সুলতানা জাহান মিতু (দীপ্ত টিভি), প্রকাশনা ও প্রশিক্ষণ সম্পাদক পদে আসাদুর রহমান (আমাদের সময়) রয়েছেন।

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আহমেদ ফয়েজ (নিউ এইজ), গোলাম সামদানি (সারাবাংলা), নিয়াজ মোর্শেদ (মাছরাঙা), কাওসারা চৌধুরী কুমু (ডিবিসি)।

Manual5 Ad Code

চ্যানেল আইয়ের সোমা ইসলাম ও দৈনিক যুগান্তরের কাজী জেবেল নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডির নেতৃত্বে অাসায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ অামিরুজ্জামান।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ