এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে কাল

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে কাল

Manual3 Ad Code

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২১: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে কাল।

Manual5 Ad Code

সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অাগামীকাল সকাল সাড়ে ১০টায় এই ফলাফল ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত থাকবেন।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে এই ফলাফল গ্রহণ করবেন।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ