স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ৫:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন  || ঢাকা, ১৫ মার্চ ২০২১ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)।আগামী ১৯ মার্চ শুক্রবার সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ডিএসইসি সদস্যদের স্কুলপড়ুয়া সন্তানদের জন্য এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

মোট চারটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে- ‘ক’ গ্রুপ (প্লে থেকে প্রথম শ্রেণি), ‘খ’ গ্রুপ (দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি), ‘গ’ গ্রুপ (পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণি) এবং ‘ঘ’ গ্রুপ (অষ্টম থেকে দশম শ্রেণি)।

প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহণকারীদের কোনো প্রকার রং-তুলি বা কাগজ আনতে হবে না। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকবে পুরস্কার।

প্রতিযোগিতায় অংশ নিতে ডিএসইসি সদস্যদের অনতিবিলম্বে তাদের সন্তানের নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে ০১৭১১৯৩৮৫৮৬, ০১৭৭৮৮১৬৪৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ