৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ২১ জুন

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ২, ২০২১

৩৭১ ইউনিয়ন পরিষদে নির্বাচন ২১ জুন

Manual3 Ad Code

ঢাকা, ০২ জুন ২০২১: স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন।

বুধবার (২ জুন ২০২১) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে কমিশন বৈঠক করে ইসি।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে ব্যপারে কমিশন থেকে সিদ্ধান্ত যাবে।

সচিব বলেন, লক্ষ্মীপুর-২ শূন্য আসনের স্থগিত হওয়া নির্বাচন এবং ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন বিষয়ে আশা করি আজকেই বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি হলেই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

Manual1 Ad Code

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। গত ১১ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়া ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচনও ওইদিন হওয়ার কথা ছিল। ১ এপ্রিল নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়েছিল।

এর আগে গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একইসঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।

২১ জুন যেসব ইউপিতে ভোট

Manual2 Ad Code

পটুয়াখালীর দুমকী উপজেলার পাংগাশিয়া, আংগারিয়া, মুরাদিয়া। বাউফল উপজেলার ধুলিয়া, কেশবপুর, বগা, চন্দ্রদ্বীপ, কালিশ্বরী, কনকদিয়া, আদাবাড়িয়া, কালাইয়া, কাছিপাড়া।

দশমিনা উপজেলায় আলীপুর, বহরমপুর, বাঁশবাড়িয়া। গলাচিপা উপজেলায় আমখলা, গোলখালী, চিকনিকান্দি ও রতনদী তালতলী। রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী। বগুড়ার দুপচাচিয়ার তালোড়া।

খুলনা কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা।

বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটা, আড়ংঘাটা ও যোগীপুল। পাইকগাছার ষোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, চাঁদখালী, দেলুটি, লতা, হরিঢালী, ও কপিলমুনি।

বাগেরহাট ফকিরহাটের বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়া মানসা, নলধা মৌভোগ ও শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, গাওলা, কুলিয়া ও আটজুড়ি। চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী, কলাতলা, চরবানিয়ারী ও সন্তোষপুর।

Manual1 Ad Code

কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী, উজলপুর, রামপাল, রাজনগর, পেড়িখালী ও ভোজপাতিয়া। মোংলার চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা ও সুন্দরবন।

মোরেলগঞ্জের পঞ্চকরন, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মোরেলগঞ্জ, খাউলিয়া, তেলিগাতী, পুটিখালী, রামচন্দ্রপুর, জিউধরা ও বারইখালী।

শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী। বাগেরহাট সদরের বারুইপাড়া, বেতরতা, বিষ্ণুপুর, ডেমা, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি।

সাতক্ষীরা কলারোয়ার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া।

তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী। বরিশাল সদরের কাশিপুর, চরবাড়িয়া, জাগুয়া ও টংগীবাড়ীয়া।

বাকেরগঞ্জের চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুড়িয়া, ভরপাশা, রঙ্গাশ্রী ও পাদ্রীশিবপুর। উজিরপুরের সাতলা, জল্লা, ওটরা, শোলক ও বোরোকোঠা।

মুলাদীর নাজিরপুর, সফিপুর, গাছুয়া, চরকালেখা, মুলাদী ও কাজিরচর। মেহেন্দিগঞ্জের মেহেন্দিগঞ্জ ও ভাষানচর। বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর, কেদারপুর, দেহেরগতি ও মাধবপাশা।

গৌরনদীর বাটাজোড়, সরিকল, খানজাপুর, বার্থি, চাদশী ও মহিলারা। হিজলার নলচিরা, মেমানিয়া, গুয়াবাড়িয়া ও বড়জালিয়া। বানারীপাড়ার বিশারকান্দি, ইলুহার, চাখার, সালিয়াবাকপুর, বাইশারি, বানারীপাড়া ও উদয়কাঠি।

Manual7 Ad Code

বরগুনা সদরের বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লাপাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া, বরগুনা ও নলটোনা। আমতলীর গুলিশাখালী, কুকুয়া, আঠারগাছিয়া, হলদিয়া, চাওড়া ও আরপাঙ্গাশিয়া।

বেতাগীর বিবিচিনি, বেতাগী, হোসনাবাদ, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি। বামনার বুকাবুনিয়া, বামনা, রামনা ও ডৌয়াতলা। পাথরঘাটার কালমেঘা, কাঁকচিড়া ও কাঁঠালতলী।

পিরোজপুরের ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া, নদমুলা-শিয়ালকাঠী, তেলিখালী, ধাওয়া ও গৌরিপুর। ইন্দুরকানীর বালিপাড়া। পিরোজপুর সদরের কদমতলা, কলাখালী, টোনা ও শারিকতলা। মঠবাড়িয়ার তুষখালী, মিরুখালী, বেতমোর রাজপাড়া, আমড়াগাছিয়া, সাপলেজা, হলতাগুলিশাখালী।

নেছারাবাদের আটঘর কুড়িয়ানা, বলদিয়া, গুয়ারেখা, দৈহারী, সোহাগদল, সারেংকাঠী, সুটিয়াকাঠী, স্বরুপকাঠী, সমুদয়কাঠী ও জলাবাড়ী। কাউখালীর আমড়াজুড়ি ও কাউখালী। নাজিরপুরের মাটিভাংগা, মালিখালী, নাজিরপুর ও সেখমাটিয়া।

ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর, বিনয়কাঠী, নবগ্রাম, কীর্তিপাশা, বাসন্ডা, গাবখানধানসিড়ি, শেখেরহাট, নথুল্লাবাদ ও কেওড়া। নলছিটির ভৈরবপাশা, মগড়, কুলকাঠি, কুশঙ্গল, নাচনমহল, রানপাশা, সুবিদপুর, সিদ্ধকাঠি, দপদপিয়া ও মোল্লারহাট।

রাজাপুরের সাতুরিয়া, শুক্তগড়, রাজাপুর, গালুয়া, বড়ইয়া ও মঠবাড়ী। কাঠালিয়ার চেচরীরামপুর, পাটিখালঘাটা, আমুয়া, কাঠালিয়া, শৌলজালিয়া ও আওরাবুনিয়া।

ভোলা বোরহানউদ্দিনের গঙ্গাপুর ও সাচরা। তজুমদ্দিনের চাঁদপুর, চাচরা ও সম্ভুপুর। চরফ্যাশনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর। মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া।

নরসিংদী পলাশের গজারিয়া ও ডাংগা। গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর ও মোক্তারপুর।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ডাঙ্গা, তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুসাদী, জামালপুর ও মোক্তারপুর।

মাদারীপুর শিবপুরের শিবচর, পাঁচ্চর, মাদবরেরচর, কুতুবপুর, কাদিরপুর, দ্বিতীয়খণ্ড, ভাণ্ডারীকান্দি, বাঁশকান্দি, বহেরাতলা উত্তর, বহেরাতলা দক্ষিণ, নিলখী, শিরুয়াইল ও দত্তপাড়া।

সুনামগঞ্জ ছাতকের ভাতগাও, নোয়ারাই ও সিংচাপইড়। লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম, চর পোড়াগাছা ও চর রমিজ। কমল নগরের চর ফলকন, হাজিরহাট ও তোরাবগঞ্জ।

নোয়াখালী সুবর্ণচরের চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চর আমানউল্যাহ, পূর্বচরবাটা ও মোহাম্মদপুর। হাতিয়ার চরঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িরচর, জাহাজমারা ও নিঝুমদ্বীপ।

চট্টগ্রাম সন্দ্বীপের বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড়।

কক্সবাজারের মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তরধুরুং। টেকনাফের হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ ও হোয়াইক্যং।

এ সংক্রান্ত আরও সংবাদ