নেতৃত্বের বিকাশ শীর্ষক গ্রাসরুটসের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

নেতৃত্বের বিকাশ শীর্ষক গ্রাসরুটসের প্রশিক্ষণ কর্মশালা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৫ সেপ্টেম্বর ২০২১ : সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভলাপমেন্ট ফোরামের সহযোগিতায় বিসিকের নারী উদ্দোক্তা ঋণ প্রদান, মাসুমা ব্রিগেডের করোনা সামগ্রী বিতরণ ও নেতৃত্বের বিকাশ শীর্ষক তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

রোববার (৫ সেপ্টেম্বর ২০২১) বিকেল ৪টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে এ সমাপনী কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা শিবিরে দেশের বিভিন্ন জেলার প্রায় ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Manual2 Ad Code

বিসিক সিলেটের উপ-মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সুহেল হাওলাদার, বিসিক মৌলভীবাজার জেলার ডিজিএম মো. শামসুল এলাহী মাশরাফী শামস, ভারত থেকে অনিন্দিতা মিত্র, পবণ ভঞ্জালী এবং বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও গ্রাসরুটসের সিইও হিমাংশু মিত্র প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।

গ্রাসরুটসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাহেদা পারভীন নাজমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হুরায়রা এপতার হোসেন।

সভা শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক জাকির হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code