অাগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে থাকবে না গ্যাস

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১

অাগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে থাকবে না গ্যাস

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ অক্টোবর ২০২১ : গ্যাস বিতরণ পাইপলাইনের রক্ষণাবেক্ষণ উন্নয়নমূলক কাজের জন্য শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আগামীকাল শনিবার (১৬ অক্টোবর ২০২১) গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

Manual6 Ad Code

জানা যায়, জেজিটিডিএসএল এর অধিভূক্ত মৌলভীবাজার ও হবিগঞ্জের আওতাধীন উচ্চচাপ সঞ্চালন পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পাদন করা হবে। এজন্য মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ভুক্ত এলাকায় শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাসের সংযোগ বন্ধ থাকবে।

Manual2 Ad Code

জেজিটিডিএসএল এর শ্রীমঙ্গলস্থ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মাসুদ রানা বলেন, রক্ষণাবেক্ষণ কাজের সময় মৌলভীবাজার ও শ্রীমঙ্গল নেটওয়ার্কের আওতায় জেলার সকল গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এই নেটওয়ার্কে রয়েছে বড়লেখা ও কুলাউড়া উপজেলা ব্যতীত জেলার সকল গ্যাস সংযোগ। এরমধ্যে মৌলভীবাজার শহর ও শ্রীমঙ্গল শহর উল্লেখযোগ্য।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ