তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ

Manual8 Ad Code

ঢাকা, ০৭ ডিসেম্বর ২০২১: ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বর্তমানে পদত্যাগ পত্রটি মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে রয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (৭ ডিসেম্বর ২০২১) দুপুরে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখনো মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেয়া হয়নি। ই-মেইলে তিনি (ডা. মুরাদ হাসান) এ পদত্যাগপত্র পাঠিয়েছেন।

Manual7 Ad Code

জানা গেছে, পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। অথবা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

Manual2 Ad Code

এর আগে অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেয়ায় মুরাদ হাসানকে আজকের মধ্যে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।