বাংলাদেশ যুবমৈত্রীর বরিশাল জেলা সম্মেলন ২৮ জানুয়ারী

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১

বাংলাদেশ যুবমৈত্রীর বরিশাল জেলা সম্মেলন ২৮ জানুয়ারী

Manual1 Ad Code

বরিশাল, ১০ ডিসেম্বর ২০২১: আগামী ২৮ জানুয়ারী ২০২২ বাংলাদেশ যুবমৈত্রীর বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

আজ শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) সকাল ১১টায় সংগঠনের বরিশাল জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফকির বাড়ি রোডস্থ সংগঠনের কার্যালয়ে জেলা সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভার শুরুতে জেলা যুবমৈত্রী’র প্রয়াত নেতা গোলাম মোর্শেদ পনিরের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য দেন জেলা যুবমৈত্রী’র সম্মানিত সদস্য ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড শেখ মোঃ টিপু সুলতান, কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক তাপস দাস, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, জেলা সাধারণ মোঃ জামাল উদ্দিন, জেলা নেতা আলমগীর হোসেন মৃধা, আনোয়ার হোসেন হালিম, জাহিদ হোসেন খান ফারুক, জামাল গাজী, কুমার আকাশ, রফিকুল ইসলাম, আঃ মান্নান শিকদার প্রমুখ।
সভায় সর্বসম্মতভাবে বাংলাদেশ যুবমৈত্রীর বরিশাল জেলা সম্মেলন ২৮ জানুয়ারী ২০২২ এবং বিভিন্ন উপজেলার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সভায় বক্তারা বলেন যে, যুবমৈত্রী’র জেলা সম্মেলনের মধ্য দিয়ে তৃনমুল থেকে যুব সমাজকে সংগঠিত করে বেকারত্ব, দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার উপরে জোর দেন।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ