পিরোজপুরে যুবমৈত্রীর জেলা কাউন্সিল সমাপ্ত: আহবায়ক খোকন, যুগ্ম আহবায়ক তিতাস ও মিহির

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২২

পিরোজপুরে যুবমৈত্রীর জেলা কাউন্সিল সমাপ্ত: আহবায়ক খোকন, যুগ্ম আহবায়ক তিতাস ও মিহির

Manual1 Ad Code

পিরোজপুর, ২১ জানুয়ারি ২০২২ : পিরোজপুরে বাংলাদেশ যুবমৈত্রীর জেলা কাউন্সিল সমাপ্ত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে প্রশান্ত হাওলাদার খোকনকে আহবায়ক, তরিকুল ইসলাম তিতাস ও মিহির চক্রবর্তীকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট সংগঠনের জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

আজ শুক্রবার (২১ জানুয়ারী ২০২২) সকাল ১১টায় জেলা আহবায়ক প্রশান্ত হাওলাদার খোকনের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক ফায়জুল হক বালী ফারাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন ও পলাশ হাওলাদার প্রমুখ।

Manual2 Ad Code

সভাপরিচালনা করেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তিতাস।

Manual3 Ad Code

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে প্রশান্ত হাওলাদার খোকনকে আহবায়ক, তরিকুল ইসলাম তিতাস ও মিহির চক্রবর্তীকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ যুবমৈত্রীর পিরোজপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়

Manual7 Ad Code