সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ মে ২০২২ : শ্রীমঙ্গলে চা শ্রমিকদের পানি, স্যানিটেশন ও হাইজিন: বাস্তবতা ও করনীয় বিষয়ে সেবাদানকারী ও উপকারভোগীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে ২০২২) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সভাকক্ষে প্রমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের অনুকুলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আইডিয়া ও ওয়াটারএইডের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিসার জাফর আল সাদেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক আবদুস শহীদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এবং টিআইবি’র কো-অর্ডিনেটর পারভেজ কৈরী।
আইডিয়া-ওয়াশ প্রকল্পের এডভোকেসী অফিসার বিশ্বজিৎ দেব রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন অফিসার মৃনাল কান্তি দাস।
সভায় মূল বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইডিয়া-ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক পঙ্কজ ঘোষ দস্তিদার।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রাজঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: সেলিম আহমেদ, এইচপি সংস্থার ট্রেনিং অফিসার সাদিয়া আফরিন, ডেভেলপমেন্ট অফিসার মো: রুহুল, কালিঘাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আবদুস ছত্তার, সাতগাও ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সঞ্জিত বুনারজি, ৯নং ওয়ার্ড সদস্য সুজন বৃনারজি ও ৭ নং ওয়ার্ড সদস্য দুলাল বুনারজি।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজঘাট, লাখাইছড়া ও হুগলীছড়া চা বাগানের পঞ্চায়েত নেতৃবৃন্দ,সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য, হোপ ফর দ্যা পুরেস্ট প্রতিনিধি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের মাঠ পর্যায়ের ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি