বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হক আর নেই

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২২

বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ড. এনামুল হক আর নেই

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ জুলাই ২০২২ : স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিন)।

রোববার রাজধানীতে নিজে বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন ড. এনামুল হকের সহকর্মী (রিসার্চ ফেলো) সাইফুল ইসলাম।

Manual7 Ad Code

সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্যার তিনটা ৩৫ মিনিটে ঘুমের মধ্যে মারা গেছেন। সকাল থেকে তিনি কুরবানির যাবতীয় কাজ তত্ত্বাবধান করে দুপুরে খেয়ে ঘুমাতে যান। ঘুমের মধ্যে সাড়া না পেয়ে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনামুল হকের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। তার মেয়ে আগামী মঙ্গলবার প্রবাস থেকে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সাইফুল।

কাজের স্বীকৃতি হিসেবে প্রফেসর ড. এনামুল হক ২০১৭ সালে একুশে পদক ও ২০২০ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হন। এ ছাড়া ভারতের পদ্মশ্রী পদকেও ভূষিত হন এই গুণীজন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও ইতিহাস-প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দক্ষিণ এশিয়ার শিল্প নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে ১৯৬২ সালে এনামুল হক তৎকালীন ঢাকা জাদুঘরে যোগদান করেন। পরবর্তীতে ১৯৬৫ সালে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ ও ১৯৬৯ সালে পরিচালক হিসেবে কাজ করেন।

ড. এনামুল হক ১৯৭৩ সালের ১০ নভেম্বর পরিচালক এবং ১৯৮৩ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ১৯৯১ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. এনামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রফেসর ড. এনামুল হকের ছিল প্রগাঢ় ভালোবাসা এবং গভীর শ্রদ্ধাবোধ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাহিত্য পত্রিকা উত্তরণের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি লন্ডন এবং নিউইয়র্ক সফর করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠাসহ জাতীয় পর্যায়ে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন প্রচলনের ক্ষেত্রে তার প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। প্রত্নতত্ত্বে বিশেষ অবদানের জন্য বন্ধুপ্রতীম ভারত সরকারও তাকে ২০২০ সালে পদ্মশ্রী পদক প্রদান করে।’

Manual6 Ad Code

ওয়ার্কার্স পার্টির শোক

Manual2 Ad Code

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ