ব্যবহার না জানলে যে কারো জীবনের সমস্ত অর্জন জিরো

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২২

ব্যবহার না জানলে যে কারো জীবনের সমস্ত অর্জন জিরো

Manual1 Ad Code

সালমা বেগম |

শুধুমাত্র ব্যবহার না জানলে যে কারো জীবনের সমস্ত অর্জন জিরো, যতই সফল হউন না কেন বা যত বড় মাপের মানুষই হউন না কেন !

Manual4 Ad Code

আবার আপনার সুন্দর ব্যাবহার আপনাকে করবে মহান, ব্যতিক্রম ও সবার চেয়ে আলাদা।

সুন্দর চেহারাও বেশিদিন থাকে না কিন্তু চিরদিন আপনাকে আলোকিত করবে সুন্দর মন।

ক্ষমতা থাকলে বা টাকা পয়সা হলে অথবা অভাবে থাকলেও বা নেগেটিভ মানসিকতা থাকলে, অনেকে বিনয়টা ভুলে যায়।

অনেকে মনে করে সুন্দর ব্যবহার ও বিনয় এটা শুধু ছোটরা বড়দের করবে – এটা ভুল ! এটা বড়দেরকে বেশী বেশী বিনয়ী হতে হবে, তবেই ছোটরা শিখবে ! একই সঙ্গে ছোটদেরও বড়দের কথা শুনতে হবে এবং কোন কিছু অপছন্দ হয়ে বিনয়ের সাথে বলতে হবে।

কখনো কখনো কেউ কেউ বিনয়কে দুর্বলতা ভাবে – ভাবুক, আপনি আপনারটা করে যান। নিজের বিবেকের কাছে জেতাটা হচ্ছে সবচেয়ে বড় জয়।

Manual1 Ad Code

কোন পদ বা চেয়ার কখনো ক্ষমতা হতে পারে না বা কাউকে বড় করতে পারে না, তাঁকে বড় করে তাঁর কাজ ও বিনয়।

Manual1 Ad Code

মানুষের দেখানোর যদি কিছু থাকে তা হল বিনয় ও ভালোবাসা।

Manual1 Ad Code

#Entrepreneurship
#Nijer_Bolar_Moto_Ekta_Golpo
#নিজের_বলার_মতো_একটা_গল্প

এ সংক্রান্ত আরও সংবাদ