সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | বরিশাল, ০১ অক্টোবর ২০২২ : বাংলাদেশে ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার জাতিসংঘ কর্তৃক স্বীকৃতির দাবীতে আজ বরিশালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাহমান সংগঠন আমরা একাত্তর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, বরিশাল অর্থনীতি সমিতির সভাপতি কাজী মিজানুর রহমান, সমাজ সেবক রাবেয়া খাতুন, সালমা খান এবং আমরা একাত্তরের বরিশালের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন।
বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক বলেন, জাতিসংঘের ১৯৪৯ সালের সনদ অনুযায়ী ১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে পাকিস্তাানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসরদের হাতে যে নির্বিচার হত্যাযজ্ঞ ঘটে, তা সব অর্থেই ‘গণহত্যা’ বা ‘জেনোসাইড’। বাংলাদেশে সেসময় যে হত্যাযজ্ঞ চালানো হয়, তা ছিল বিংশ শতাব্দীর অন্যতম নৃশংস গণহত্যা।
আনোয়ার জাহিদ বলেন, মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ওপর গণহত্যাসহ যত ধরনের নির্যাতন চালানো হয়েছে তা কেবল গণহত্যা নয়, তা ছিলো একটি জাতির অস্তিত্ব বিলুপ্ত করার দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র। স্বাধীনতার পর ৫১ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু জাতিসংঘ একে জেনোসাইড হিসেবে স্বীকৃতি দেয়নি। তাই একে ‘জেনোসাইড’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
এর আগে নেতৃবৃন্দ বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সমাবেশে শতাধিক লোক অংশ নেন। সমাবেশ শেষে একটি র্যালি বরিশালের ত্রিশ গুদাম এলাকার বধ্যভূমিতে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি