খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২

খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৯ অক্টোবর ২০২২ : একুশে পদক প্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই। আজ রোববার (৯ অক্টোবর ২০২২) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
সমরজিৎ রায় চৌধুরীর পারিবারিক সুত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাকে বাসায় নেয়া হয়। গত ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সমরজিৎ রায় চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।

ওয়ার্কার্স পার্টির শোক

Manual7 Ad Code

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।

Manual3 Ad Code

ওবায়দুল কাদেরের শোক

Manual1 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ শোক বিবৃতিতে একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি স্বর্গীয় সমরজিৎ রায় চৌধুরীর পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual2 Ad Code

সৈয়দ অামিরুজ্জামানের শোক

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ