সিলেট ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ অক্টোবর ২০২২ : রোমে ফাও সদর দফতরে আগামী ১৭ থেকে ২১ অক্টোবর ২০২২ পর্যন্ত পাঁচদিনব্যাপী অনুষ্ঠিতব্য হ্যান্ড ইন হ্যান্ড বিনিয়োগ ফোরাম সম্মেলনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) প্রচারণা নতুন উন্নয়ন পন্থা ‘হ্যান্ড ইন হ্যান্ড উদ্যোগ’ উপস্থাপিত হতে পারে। কয়েকটি উন্নয়নশীল দেশ এ ধরনের উদ্যোগ থেকে লাভবান হয়েছে। ইতোমধ্যেই এই উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সমর্থন পাওয়া গেছে। অধিকাংশ ঝুঁকিপূর্ণ দেশসমূহের জন্য এই উদ্যোগ আর্শীবাদ হিসাবে দেখা হচ্ছে।
আজ বুধবার (১২ অক্টোবর ২০২২) রোম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বাংলাদেশ পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব ব্যাংক থেকে ৫’শত মিলিয়ন মার্কিন ডলার এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল থেকে ৪৩ মিলিয়ন মার্কিন ডলার এবং অন্যান্য বহুজাতিক সংস্থার কাছ থেকে অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। এ সব অর্থসহায়তা কৃষি আধুনিকায়ন ও টেকসই উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। এ অর্থ কৃষি খাদ্য ব্যবস্থাপনার জন্য সরকারের নিজস্ব বাজেট বাড়াতেও সহায়তা করবে।
বাংলাদেশে নিযুক্ত ফাও প্রতিনিধি ডি রবার্ট সিম্পসন বলেন, লাভজনক পন্য উৎপাদন, কৃষি শিল্প স্থাপন, দক্ষ পানি ব্যবস্থাপনা চালু, ডিজিটাল সেবা সম্প্রসারন, খাদ্য অপচয় কমিয়ে আনা এবং আবহাওয়া ঝুঁকির মুখে জলবায়ু চ্যালেঞ্জ সনাক্ত করা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনে আমরা সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, এর ফলে আয় বাড়বে, পুষ্টির উন্নয়ন হবে এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ লোকদের জন্য কল্যাণ বয়ে আনবে। বাংলাদেশ সরকারের কৃষি সেক্টর দেশের উন্নয়নে এই কর্মসূচি কাজে লাগাতে অধিক গুরুত্ব দিচ্ছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশে ২০০৫ সালের পর থেকে মাথাপিচু আয় তিনগুণের অধিক বেড়েছে এবং গ্রামভিত্তিক জীবনযাত্রার উন্নতি হয়েছে। আলু এবং পেঁয়াজ থেকে শুরু করে আম ও আনারস এবং অন্যান্য কৃষিজাত পণ্যের বাণিজ্যিক ও বহুমুখি ব্যবহার বেড়েছে।
কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য হ্যান্ড ইন হ্যান্ড বিনিয়োগ ফোরামের সম্মেলনে বাংলাদেশের কৃষিতে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবেন। সম্মেলনে অংশগ্রহনকারি প্রায় ২০টি দেশের প্রতিনিধি সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব দিবেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি