যুদ্ধাপরাধী সাকা-শাবক হুম্মামের ঔদ্ধত্যপূর্ণ হুমকি!

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

যুদ্ধাপরাধী সাকা-শাবক হুম্মামের ঔদ্ধত্যপূর্ণ হুমকি!

Manual2 Ad Code

মাহবুব সোহেল |

সাকা-শাবক হুম্মামের স্লোগান নিয়ে আমি ভাবছি না। আমার ভাবনাজুড়ে তার ধৃষ্টতাপূর্ণ হুমকি, যেখানে সে বলেছে, ‘এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই, ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে বাধ্য করব।’

খেয়াল করুন—‘একা বাড়িতে যেতে পারবেন না’, ‘বাধ্য করব’, এরচেয়ে বড় হুমকি, এরচেয়ে বড় হিংসাত্মক উদ্দেশ্য আর কী হতে পারে?

Manual3 Ad Code

সাকা-শাবক হুকা চৌধুরীর হুমকি স্পষ্টত ফৌজদারি অপরাধ। তার হুমকিতে অনেকেই প্রভাবিত হবে, প্রতিহিংসা মাথা চাড়া দিয়ে ওঠবে।

Manual3 Ad Code

আমরা সহনশীলতার কথা বলি। সরকারের সমালোচনা করি, প্রশংসাও করি; বিরোধীদলের সমালোচনা করি, প্রশংসাও করি। এখানে আমাদের বৈষয়িক প্রাপ্তি নেই, হাততালিও নেই। উদ্দেশ্য একটাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। কিন্তু হুম্মামের প্রকাশ্য হুমকি, দম্ভ আমাদের ক্ষুব্ধ করেছে।
বিএনপি যে নিজেরাই এরইমধ্যে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জা’মা’য়া’তে ই’স’লা’মী হয়ে বসে আছে -এমনটা ভাবিনি। রা’জা’কা’রদের ট্রেডমার্ক স্লোগানটা বিএনপি নিজেদের করে নেবে এতটা কল্পনাতেও আসেনি।
হুম্মাম এসব কী ভয়ঙ্কর কথা বললেন? আপনারা সকলে সাথে থাকলে আমাদের পরাজিত করার শক্তি কারো নেই। এই আওয়ামী লীগ সরকারকে বলে দিতে চাই ক্ষমতা ছাড়ার পর একা বাড়িতে যেতে পারবেন না। বাধ্য করবো প্রত্যেকটা শহীদের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে যেতে হবে। যাবার আগে বাবার স্লোগান আপনাদের বলে যেতে চাই —“নারায়ে তাকবীর” “নারায়ে তাকবীর” “নারায়ে তাকবীর”, বলেন তিনি।

তারা ক্ষমতায় গেলে কী হতে পারে?
মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তার প্রোগ্রেসিভ মানুষ যারা নিরঙ্কুশভাবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখে,
তাদেরকে এই হুম্মামেরা নিশ্চিত ক’চু’কা’টা করে ছাড়বে!

Manual7 Ad Code

সে যুদ্ধাপরাধীর সন্তান। যুদ্ধাপরাধীর সন্তান নিচু-স্বরে কথা বলবে, মাথা নিচু করে চলবে, তার পিতার ঔদ্ধত্য এ জাতী সহ্য করেনি একথা তাকে স্বরণ রাখতে হবে সব সময়।
কাকে অপশন ভাববেন?
দেশটা নিরাপদ থাকবে কার কাছে?

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ