তথ্য ও সম্প্রচার সচিব হলেন জাকিয়া সুলতানা

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

তথ্য ও সম্প্রচার সচিব হলেন জাকিয়া সুলতানা

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৭ অক্টোবর ২০২২ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়র নতুন সচিব হলেন জাকিয়া সুলতানা।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর ২০২২) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসাবে বদলি করা হল।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব জাকিয়া সুলতানাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ১৪ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা ও বৈষম্যহীন উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাসহ জনস্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অাশা করছি।’

এ সংক্রান্ত আরও সংবাদ