সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা (দক্ষিণ), ০২ নভেম্বর ২০২২ : কুমিল্লায় প্রথমবারের মতো বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করেছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২ নভেম্বর ২০২২) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার কানিজ ফাতেমা।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অায়োজিত
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত সর্বশেষ সমন্বিত তালিকা মোতাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত ৪৬৭টি স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধারা স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ সকলেই পাবেন। আশা করি এ ডিজিটাল সনদ-পরিচয়পত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ সরকার ঘোষিত সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।
ডিজিটাল সনদ-পরিচয়পত্র বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার কমান্ডার শাহজাহান সাজসহ ইউনিয়ন কমান্ডারবৃন্দ।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি