ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে: বাংলাদেশ ব্যাংক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ নভেম্বর ২০২২ :
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের ব্যাংক ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
আজ রোববার (১৩ নভেম্বর ২০২২) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন এন্ড পাবলিকেশন্স-এর পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মূখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক নানা খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ