প্রবীণ রাজনীতিবিদ কমরেড ধীরেন সিংহ আর নেই

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

প্রবীণ রাজনীতিবিদ কমরেড ধীরেন সিংহ আর নেই

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ০৭ ডিসেম্বর ২০২২ : সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল.)-এর পলিটব্যুরো সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড ধীরেন সিংহ আর নেই।
মঙ্গলবার (৬ ডিসেম্বর ২০২২) রাত সাড়ে ৮টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কমরেড ধীরেন সিংহ সিলেট নগরীর মনিপুরী রাজবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা।
সাম্যবাদী দলের পাশাপাশি মনিপুরী যুব সমিতি (বামযুস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড ধীরেন সিংহকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ আনা হয়। সাড়ে ১১টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হয়। এসময় সিলেটের প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, প্রবীণ রাজনীতিবিদ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড ধীরেন সিংহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সবাই শহীদ মিনারে আসেন। সেখানে ধীরেন সিংহকে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে বিদায় জানান। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সিলেটের বিভিন্ন রাজনীতিক দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্খীসহ বিপুল সংখ্যক লোকজন সেখানে উপস্থিত ছিলেন।
অপরদিকে বাংলাদেশ সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য, সিলেট জেলার সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ কমরেড ধীরেণ সিংহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় বলেন,ধীরেন সিংহ একজন সৎ ও আদর্শিক ও প্রগতিশীল রাজনৈতিক নেতা ছিলেন। সমাজ পরিবর্তনের মন্ত্রে দীক্ষিত এমন একজন নিখাঁত খাঁটি দেশপ্রমিক গণমানুষের নেতার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তাহা পুরন হবার নয়। তারা মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Manual2 Ad Code

কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে সাম্যবাদী দলের শোক প্রকাশ

বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর পলিট ব্যুরোর সদস্য ও সিলেট জেলা কমিটির সম্পাদক কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন।
কমরেড দিলীপ বড়ুয়া এক বিবৃতিতে বলেন, কমরেড ধীরেন সিংহ ৬০ এর দশক তার ছাত্রাবস্থা থেকে এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার সহ মেহনতী মানুষের সামগ্রিক মুক্তির জন্য পার্টির নেতৃত্বে লড়াই সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। তার এই একনিষ্ট সংগ্রাম তার জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত অব্যাহত ছিল।
একনিষ্ট, ত্যাগী ও নীতিতে আপোষহীন কমরেড ধীরেন সিংহের এই বৈশিষ্ট্য সমুহ আমাদের সমাজ পরিবর্তনের সংগ্রামে নিয়োজিত সকলের জন্য অনুস্মরণীয় হয়ে থাকবে।
কমরেড দিলীপ বড়ুয়া প্রয়াত কমরেড ধীরেন সিংহের পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ওয়ার্কার্স পার্টির শোক

বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর পলিট ব্যুরোর সদস্য ও সিলেট জেলা কমিটির সম্পাদক কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি।

Manual5 Ad Code

সৈয়দ আমিরুজ্জামানের শোক

বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর পলিটব্যুরোর সদস্য ও সিলেট জেলা কমিটির সম্পাদক কমরেড ধীরেন সিংহের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ