মৌলভীবাজারে যুবমৈত্রীর জেলা সম্মেলন আজ

প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

মৌলভীবাজারে যুবমৈত্রীর জেলা সম্মেলন আজ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১২ ডিসেম্বর ২০২২ : শোষণ-বঞ্চনা বেকারত্বের বৃত্ত ভাঙো। বেকারত্ব-বৈষম্য-দুর্নীতি রুখে দাঁড়াও। সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদী অাগ্রাসন রুখো। কর্মসংস্থান ও বেকার ভাতার লড়াইয়ে যুব শক্তি ঐক্যবদ্ধ হও। – এইসব শ্লোগান অার সংগ্রামের অঙ্গীকার নিয়ে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ যুবমৈত্রীর ৩য় জেলা সম্মেলন আজ।
১২ ডিসেম্বর ২০২২ সোমবার বিকাল ৩টায় মৌলভীবাজার শহরের জাতীয় মহিলা সংস্থার শহীদ অাইভি রহমান অডিটোরিয়ামে এ সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান।
প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর অালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সৈয়দ অামিরুজ্জামান ও পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অাফরোজ অালী।
প্রধান বক্তা বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি অাব্দুল অাহাদ মিনার।
সঞ্চালক বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির অাহবায়ক তাপস কুমার ঘোষ।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার অাহবায়ক সিরাজুল ইসলাম বুলবুল।
উক্ত সম্মেলনে উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির অাহবায়ক তাপস কুমার ঘোষ ও যুগ্ম অাহবায়ক মো: নজরুল ইসলাম।