পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিষয়ক মতবিনিময় সভা কাল

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ বিষয়ক মতবিনিময় সভা কাল

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ : পরিবেশ অধিদপ্তরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় গুরুত্বপূর্ণ অংশীদারদের নিয়ে একটি সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে কাল।
আগামীকাল মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী ২০২৩) সকাল ১০.৩০ ঘটিকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-সাগর রুনি’ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধী এই প্রকল্পে জরিপ ও মতবিনিময় সভার কার্যক্রমে সার্বিক সহযোগিতায় আছে ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ণ কেন্দ্র (ক্যাপস)।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টিএমপিটিআই এর অতিরিক্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল আলম; উবারের পূর্ব ভারত ও বাংলাদেশের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আলী আরমানুর রহমান; স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী। উক্ত সভায় স্বাগত বক্তব্য প্রদান করবেন স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
সভায় প্রকল্প সংশ্লিষ্ট তথ্যচিত্র উপস্থাপন করবেন প্রকল্পের মাঠ সমন্বয়ক ইঞ্জিঃ মোঃ নাছির আহম্মেদ পাটোয়ারী।

Manual2 Ad Code

এছাড়াও সভায় উপস্থিত থাকবেন সরকারী কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, ডাক্তার, গাড়ি চালক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, সামাজিক ও পরিবেশবাদি বিভিন্ন সংস্থার সদস্যরা।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ