কমরেড মেননের জন্মবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি: আহবায়ক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও সদস্য সচিব মুস্তফা লুৎফুল্লাহ এমপি

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

কমরেড মেননের জন্মবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি: আহবায়ক ড. সৈয়দ আনোয়ার হোসেন ও সদস্য সচিব মুস্তফা লুৎফুল্লাহ এমপি

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ : বাংলাদেশের রাজনৈতিক কিংবদন্তি মৃতুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খান মেনন ১৮ মে ২০২৩-এ ৮০ বছর পূর্ণ করবেন। এ উপলক্ষে “আশিতে জনতার মেনন” পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান সফল করার জন্য জন্মবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আজ বুধবার (৮ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ৪টায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাট্যজন মামুনুর রশীদ।

Manual3 Ad Code


উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, আনিসুর রহমান মল্লিক, তিস্তা আন্দোলনের নেতা নজরুল ইসলাম হাক্কানি, হারুন-অর-রশিদ সাবেক সাংসদ, শ্রমিক নেতা আবুল হোসাইন, অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল, সাংবাদিক সাজ্জাদ আলম খান তপু, সাংবাদিক মোসলেম উদ্দিন, আদিবাসী পরিষদ নেতা সঞ্জীব দ্রং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় সর্বসম্মতিক্রমে “আশিতে জনতার মেনন” জন্মবার্ষিকী উদ্যাপনে ৫০১ সদস্যের জাতীয় কমিটি গঠিত হয়। অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন-আহবায়ক, যুগ্ম আহবায়ক-আনিসুর রহমান মল্লিক, হারুনউর রশীদ, আবুল হোসাইন, এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি-সদস্য সচিব, স্মারক গ্রন্থের সম্পাদক- ড. সৈয়দ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক উপ-পরিষদ আহবায়ক-নাট্যজন মামুনুর রশীদ, হারুনউর রশীদ, সঞ্জীব দ্রং, প্রচার উপ কমিটি আহবায়ক- মোস্তফা আলমগীর রতন, অনুষ্ঠান কমিটির আহবায়ক-আবুল হোসাইন, অর্থ কমিটির আহবায়ক- হারুনউর রশীদ, আদিবাসী উপ কমিটির আহবায়ক- সঞ্জীব দ্রং, আন্তর্জাতিক উপ কমিটির আহবায়ক-ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল।


সভায় সভাপতির বক্তব্যে নাট্যজন মামুনুর রশীদ বলেন, মেনন ভাই গণতন্ত্র ও সমাজতন্ত্রের বিশ্বাস করেন। বাংলাদেশ সৃষ্টির পিছনে যারা আছেন মেনন ভাই তাদের মধ্যে অন্যতম আমরা তার এই ৬০ বছরের রাজনৈতিক লড়াই সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তার অবদানকে তুলে ধরতে চাই। নতুন প্রজম্মকে এই লড়াই সংগ্রামের ইতিহাস জানানো আমাদের কর্তব্য। এই উদযাপন কমিটির মাধ্যমে দেশবাসির কাছে বাংলাদেশের রাজনৈতিক কিংবদন্তি মৃতুঞ্জয়ী জননেতা কমরেড রাশেদ খান মেনন এর ১৮ মে ২০২৩-এ ৮০ বছরের জীবন সংগ্রাম উপস্থাপন করবো।

Manual3 Ad Code