মুক্তিযুদ্ধে আদিবাসীদের বীরত্বগাথা

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

মুক্তিযুদ্ধে আদিবাসীদের বীরত্বগাথা

Manual1 Ad Code

লাবণ্য লিপি |

আমার জীবনে কোনো কিছুই সহজে পাইনি আমি। খুব ছোট কিছু পেতেও আমাকে হাজার বছর ধরে পথ চলতে হয়! অপেক্ষার পাহাড় ডিঙাতে হয়। এই বইটা মেলার শুরুতেই আসার কথা ছিল। কিন্তু নানা কারণে আসতে পারেনি। আমি সামান্য- অখ্যাত লেখক। জোর দাবিও করতে পারি না। অবশেষে প্রকাশক জানিয়েছেন বই আগামীকালই আসবে। মেলায় রবিবারে নিশ্চিত থাকবে।
এই বইটা আমার কষ্টের বই। এই আদিবাসী মুক্তিযোদ্ধাদের খোঁজে আমি বাংলাদেশের এ মাথা থেকে ও মাথা ছুটে বেরিয়েছি। আমার ইচ্ছা বইটার মোড়ক উন্মোচন হোক একজন মুক্তিযোদ্ধার হাত দিয়ে। এমন একজন সম্মতি জানিয়েছেন। আরো বাড়তি পাওয়া তিনি একজন সাংবাদিক। আমার পেশাগত জীবনের একজন অভিভাবকও তিনি। আগামীকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৩) বইমেলায় ৪.৩০ মিনিটে তিনি বইটির মোড়ক উন্মোচন করবেন। আপনাদের যাদের আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসেন, থাকবেন নিশ্চয়ই!

Manual5 Ad Code

মুক্তিযুদ্ধে আদিবাসীদের বীরত্বগাথা
লাবণ্য লিপি
প্রচ্ছদ করেছেন রাজিব রায়
প্রকাশ করেছে: দেশ পাবলিকেশন্স
স্টল নম্বর: ৪১৭-৪১৯

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ