দুই পাখি শিকারির এক বছরের জেল

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩

দুই পাখি শিকারির এক বছরের জেল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী, ২২ ফেব্রুয়ারি ২০২৩ : আজ রাজশাহী জেলায় বুনো পাখি শিকার করার অভিযোগে দুই পাখি শিকারির প্রত্যেককে এক বছর করে কারাদ- দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মদনহাটি গ্রামের আবু বকর সিদ্দিক (৫৫) ও ফিরোজ হোসেন (৩৪)।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জেলার চরঘাট উপজেলার পতির বিল এলাকা থেকে সকাল ৬টার দিকে ৬০০ পাখিসহ তাদের আটক করে।
পরে চরঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দেন।
এদিকে পাখিগুলোকে পাশের চাঁদপুর কাকরামারী এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ