সৈয়দ আবুল মকসুদের বহুমাত্রিক গবেষণাচর্চার একটি প্রধান বিষয় মওলানা ভাসানী

প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

সৈয়দ আবুল মকসুদের বহুমাত্রিক গবেষণাচর্চার একটি প্রধান বিষয় মওলানা ভাসানী

Manual4 Ad Code

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ : সৈয়দ আবুল মকসুদের বহুমাত্রিক গবেষণাচর্চার একটি প্রধান বিষয় মওলানা ভাসানী। তাঁর লেখা “মওলানা আব্দুল হামিদ খান ভাসানী” (বাংলা একাডেমি, ১৯৯৪) ভাসানী বিষয়ে একটি আকরগ্রন্থ হিসেবে স্বীকৃত। এছাড়া আবুল মকসুদ ভাসানীর ওপর চারটি বই লিখেছেন। “ভাসানীচরিত” মওলানা ভাসানীর একটি পূর্ণাঙ্গ জীবনী।

Manual2 Ad Code

মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সূত্রপাত অবিভক্ত ভারতের আসামে মুসলিম লীগ এবং কৃষক আন্দোলনের ভেতর দিয়ে। যদিও তাঁর জীবনের এই পর্ব সম্পর্কে এযাবত কমই আলোচনা হয়েছে। “ভাসানীচরিত”-এ আবুল মকসুদ ভাসানীর আসাম-পর্বের কর্মকান্ড নিয়ে বিশদ আলোচনা করেছেন। এর পরবর্তীকালে পাকিস্তান আন্দোলন, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা, স্বায়ত্বশাসনের জন্য সংগ্রাম, বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পর্ক, ন্যাপ প্রতিষ্ঠা, উনসত্তরের গণঅভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম, স্বাধীন বাংলাদেশে রাজনীতি – এই পর্বগুলো অপেক্ষাকৃত সংক্ষেপে কিন্তু তথ্যনিষ্ঠভাবে এ বইয়ে আলোচিত হয়েছে। এছাড়া ভাসানীর ব্যক্তি জীবন ও চিন্তার পরিচিতিও এই বইয়ে স্থান পেয়েছে।

Manual8 Ad Code

সৈয়দ আবুল মকসুদ তাঁর জীবনের প্রায় ৫০ বছর ভাসানী গবেষণায় ব্যয় করেছেন। তাঁর সেই দীর্ঘ সাধনার স্বাক্ষর বিধৃত আছে এই বইয়ে।

Manual1 Ad Code

বইয়ের নামঃ ভাসানীচরিত
প্রকাশকঃ প্রথমা
মূল্যঃ ৮০০ টাকা