তোমার আমার ভালোবাসার মিছিল

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

তোমার আমার ভালোবাসার মিছিল

Manual4 Ad Code

শানারেই দেবী শানু |

এক যুগান্তকারী অমর প্রেমের কবিতা লিখব বলে,
তুমি আমি চোখে চোখে
সেদিন দৈবক্রমে সন্ধিচুক্তি করেছিলাম
অনুভূতির খোলা ময়দানে।

Manual1 Ad Code

মিটিং, সিটিং, আলোচনায়
হৃদয়ের একটা শ্লোগানই
বার বার আন্দোলিত হচ্ছিল –
“আমাদের ভালোবাসার কবিতা ঘর চাই”।
তোমার হৃদয়ের মিছিল
আমার হৃদয়ের মিছিল
বহু ক্রোশ পথ পাড়ি দিয়ে
একে অপরের দিকে তীব্র ধাবমান
শুধু একটি প্রেমের কবিতায় একীভূত হব বলে।
মুখোমুখি মিছিল দুটির অতর্কিতে বাঁধ সাধে কঠিন ইস্পাতের ব্যারিকেড।
নিয়মের কাঁটাতারের সম্মুখে
এপাশে আমি, ওপাশে তুমি।
রণাঙ্গনে
তোমার মিছিল
আমার মিছিল
তবু হৃদয়ের শ্লোগান একটাই
“আমাদের ভালোবাসার কবিতা ঘর চাই।”

Manual1 Ad Code

ভালোবাসার কবিতা ঘরের জন্য যুদ্ধ করতে হলে
কঠিন ব্যারিকেড পাড়ি দিয়েও
একে অপরের রক্তাক্ত হৃদয়ের জমিনে
ভালোবাসার কবিতা লিখবে, তোমার আমার হৃদয়।
নতুবা
কাঁটাতারের পিছনে তোমার আমার শ্লোগান
বিষাক্ত বাতাসের আর্তনাদের ঝাঁঝালো শব্দে
ধীরে ধীরে মিইয়ে আসবে,
হেরে যাওয়া সৈনিকের ভাঙা গলার স্বরের মতন।

তোমার মিছিল
আমার মিছিল
এখন সিদ্ধান্তহীনতায়
একে অপরের চোখে নির্বাক তাকিয়ে আছে,
একটি ইশারার অপেক্ষায়…

Manual2 Ad Code

~শানারেই
১০ এপ্রিল,২০২৩

এ সংক্রান্ত আরও সংবাদ