শীতল ছোঁয়া

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

শীতল ছোঁয়া

Manual3 Ad Code

রিপা মাহমুদা |

তেষ্টা পেল, কাছেধারে সুপেয় জল নেই-
ভেবে নিই এই তো কিছুক্ষণ আগে গ্লাসভরা সুশীতল জল পান করলুম !
গরমে দরদর করে ঘামছি, হাওয়া নড়ে না-
ভাবি, এই তো কিছুকাল আগে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল মাঘী শীতের !
সাথী নেই, কথা কইবারও কেউ নেই আশেপাশে-
ভাবতে থাকি, এই তো সেদিন কত কথা হয়েছে তোমাতে আমাতে ইথারে, ইন্টারনেটে ; এখনো রেশ রয়ে গেছে! প্রতিধ্বনিত হচ্ছে! যেন জানিয়ে দিচ্ছ, ‘এই তো আমি আছি ঠিক তোমারই পাশে।’
এভাবেই সব পেয়ে যাই, অধরা যত!

Manual2 Ad Code

১৭ এপ্রিল ২০২৩, সকাল ১০.৫২টা

Manual1 Ad Code

পয়লা বৈশাখ ১৪৩০, রমনাপার্ক

এ সংক্রান্ত আরও সংবাদ