ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আইসিইউতে

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩

ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য আইসিইউতে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২২ এপ্রিল ২০২৩ : ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য গুরুতর অসুস্থ। ৮৩ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিককে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
পঙ্কজ ভট্টাচার্যের শ্যালিকা বহ্নিশিখা পুরোকায়স্থ বলেন, গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পঙ্কজ ভট্টাচার্য গত ১৭ই এপ্রিল হাসপাতালে ভর্তি হন।‌ বিভিন্ন গণমাধ্যম বলা হচ্ছে, তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। আসলে তা নয়। তিনি আইসিইউতে রয়েছেন।

Manual2 Ad Code

১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্ম নেন পঙ্কজ ভট্টাচার্য। বাবা শিক্ষক প্রফুল্ল কুমার ভট্টাচার্য ও মা মনি কুন্তলা দেবী। ষাটের দশকের স্বৈরশাসক আইয়ুব-ইয়াহিয়াবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পঙ্কজ ভট্টাচার্য। সমকালীন রাজনীতির স্রোতে নিজেকে ভাসিয়ে দেননি তিনি। অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, লোভ তাকে কখনো বিচ্যুত করতে পারেনি।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ