ঐক্য ন্যাপের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য আর নেই

প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৩

ঐক্য ন্যাপের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য আর নেই

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ এপ্রিল ২০২৩ : দেশের প্রথিতযশা প্রবীণ রাজনীতিবিদ, ঐক্য ন্যাপের সভাপতি ও ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা আর নেই।

রোববার দিবাগত রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

Manual7 Ad Code

হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

৮৩ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পঙ্কজ ভট্টাচার্যের জন্ম ১৯৩৯ সালের আগস্ট মাসে। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে বেড়ে ওঠেন তিনি। তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন।

Manual7 Ad Code

পঙ্কজ ভট্টাচার্য বামপন্থী আদর্শে বিশ্বাসী রাজনীতিবিদদের একজন। তিনি তার আদর্শ ধরে রেখে প্রায় সারা জীবন কাটিয়েছেন।

সৈয়দ আমিরুজ্জামানের শোক

প্রবীণ রাজনীতিবিদ, ঐক্য ন্যাপের সভাপতি ও ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ