ফেনী থিয়েটারের নতুন কমিটি গঠন: তানভীর প্রধান সমন্বয়কারী ও রাজু সমন্বয় সচিব

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

ফেনী থিয়েটারের নতুন কমিটি গঠন: তানভীর প্রধান সমন্বয়কারী ও রাজু সমন্বয় সচিব

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ফেনী, ০২ জুলাই ২০২৩ : তানভীর আলাদিনকে প্রধান সমন্বয়কারী ও আনোয়ার হোসেন রাজুকে সমন্বয় সচিব করে নাট্য সংগঠন ফেনী থিয়েটারের ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
জেলার ঐতিহ্যবাহী এই নাট্য সংগঠনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান শেষে অদ্য রোববার (২ জুলাই ২০২৩) দুই বছর (২০২৩-২০২৫) মেয়াদের জন্যে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সমন্বয়কারী তুহিন মাহমুদ, যুগ্ম-সমন্বয় সচিব নাজমুল হক শামীম, অর্থ সমন্বয়কারী ফজলুল হক রনি, প্রচার ও প্রযোজনা সমন্বয়কারী ইরফান মিয়াজী, প্রযোজনা সমন্বয়কারী আবদুল্লাহ আল ফাহাদ ও দফতর সমন্বয়কারী ফাতেমা জান্নাত শশী। সদস্যরা হলেন- মো. কামরুল আলম, এডভোকেট রাশেদ মাযহার, শাহদাত হোসেন রুবেল, কাজী ইকবাল আহমেদ পরাণ, মো. বোরহানুল ইসলাম নাহিন, তাহমিনা তোফা সীমা ও ইমন চৌধুরী।
কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় তানভীর আলাদিন বলেন, ৩৪ বছর আগে আমরা কয়েকজন তরুণ মিলে ফেনী থিয়েটার গড়েছিলাম। তখন এই অঞ্চলের নাট্যদলগুলোর মধ্য ফেনী থিয়েটার ছিল অন্যতম সেরা দল।
ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা (এফএসএফডি) ও ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) সভাপতি আরো বলেন, আমি পেশায় সাংবাদিক আর নেশায় লেখক ও নাট্যকর্মী।
বিদায়ী প্রধান সমন্বয়কারী কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, সাবেক প্রধান সমন্বয়কারী এডভোকেট রাশেদ মাযহার ও কাজী ইকবাল আহমেদ পরান, সমন্বয় সচিব আনোয়ার হোসেন রাজু, সাবেক সমন্বয় সচিব বোরহানুল ইসলাম নাহিন, তুহিন মাহমুদ, সাংবাদিক নাজমুল হক শামীম, দিদার মজুমদার, শশী, ইরফান ও সানী।
পরে সংগঠনের উপস্থিত সদস্যরা বিদায়ী ও নতুন প্রধান সমন্বয়কারীদের ফুলেল শুভেচ্ছা জানান।