প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার ২য় মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার ২য় মৃত্যুবার্ষিকী আজ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার | মৌলভীবাজার, ২৫ জুলাই ২০২৩ : প্রবীণ রাজনীতিবিদ ও ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী’র বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমদ বাদশার ২য় মৃত্যুবার্ষিকী আজ।

Manual5 Ad Code

তিনি ‘৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষক বাঁচাও–হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় নেতা, ১৪ দলীয় জোটের অন্যতম নেতা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য, কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য ছিলেন।

২০২১ সালের ২৪ জুলাই দিবাগত রাত (২৫ জুলাই ২০২১) পৌনে ১টায় সিলেটের আল-হারামাইন হাসপাতালে ৭৮ বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ ছেলে ও ৩ মেয়ে, অাত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual4 Ad Code

২৫ জুলাই ২০২১) প্রথম নামাজে জানাজা মৌলভীবাজার শহরের কোট জামে মসজিদে বাদ জোহর এবং দ্বিতীয় জানাজার নামাজ মরহুমের নিজ বাড়ী ভুকশিমইলে বাদ আসর অনুষ্ঠিত হয়। এর অাগে সোয়া ১২টায় মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো: মেহেদী হাসান, সদরের উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Manual1 Ad Code