মণিপুরী ভাষা দিবস অাজ

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩

মণিপুরী ভাষা দিবস অাজ

Manual7 Ad Code

মাইবম সাধন |

আজ ২০ আগস্ট মণিপুরী ভাষা দিবস।
মণিপুরী জাতির মাতৃভাষার নাম ‘মণিপুরী ভাষা’। তিব্বত-ব্রহ্ম ভাষাপরিবারের অন্তর্গত এই ভাষা খুবই প্রাচীন এবং উৎকর্ষের মানদণ্ডেও যথেষ্ট সমাদৃত। অন্তত খ্রিষ্টীয় তৃতীয় শতাব্দী থেকেই মণিপুরী লিখিত সাহিত্যের সূচনা হয়েছে বলে পণ্ডিতেরা মনে করেন। মণিপুরীদের আদি ও মূলভূমি, এককালের স্বাধীন রাজ্য, বর্তমান ভারতের অন্যতম রাজ্য, মণিপুর।

মণিপুর ছাড়াও ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যাণ্ডসহ বিভিন্ন রাজ্য এবং মায়ানমার ও বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মণিপুরী বসতি আছে।

Manual4 Ad Code

মণিপুরী ভাষাভাষীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ।
মণিপুরী ভাষার নিজস্ব বর্ণমালা আছে। এই ভাষায় রচিত সাহিত্য মান ও সংখ্যার বিচারে খুবই উল্লেখযোগ্য। মণিপুরী ভাষায় রচিত হয়েছে চৌত্রিশ হাজার পদ সম্বলিত মহাকাব্য ‘খম্বা-থোইবী শৈরেং’।

Manual5 Ad Code

মণিপুরী ভাষা সেই প্রাচীনকাল থেকেই মণিপুরের রাজ্যভাষা হিসেবে প্রচলিত হয়ে এসেছে। কিন্তু ভারতে মণিপুরী ভাষা নানা কারণে উপেক্ষিত থাকায় মণিপুরীভাষীরা এই ভাষাকে ভারতীয় সংবিধানের অষ্টম তপশীলে অন্তর্ভুক্ত করে ভারতের অন্যতম জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানায়। তারপর দীর্ঘ এক রক্তক্ষয়ী আন্দোলন-সংগ্রামের ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ভারত সরকার মণিপুরী ভাষাকে ১৯৯২ সালের ২০ আগস্ট তারিখে সংবিধানের অষ্টম তপশীলে অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়। একারণেই মণিপুরী ভাষাভাষী জনগণ ২০ আগস্টকে ‘মণিপুরী ভাষা দিবস’ হিসেবে পালন করে থাকে।

Manual3 Ad Code

তথ্যসূত্র :
কবি A K Sheram এর ওয়াল থেকে //

এ সংক্রান্ত আরও সংবাদ