সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ : সাংবাদিক মনির হায়দারকে সিনিয়র সচিবের পদ মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য নির্মাণ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে।
গেজেট অনুযায়ী, চুক্তিভিত্তিক এই নিয়োগ তার যোগদানের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।
এতে বলা হয়েছে, ‘সব পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগ করার শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।’
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি