মৌলভীবাজারে এমপি প্রার্থী হতে চান সিপিবি’র কমরেড জহর লাল দত্ত

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৫

মৌলভীবাজারে এমপি প্রার্থী হতে চান সিপিবি’র কমরেড জহর লাল দত্ত

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৯ জুন ২০২৫ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর -রাজনগর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র প্রার্থী হতে চান কমরেড জহর লাল দত্ত।

Manual1 Ad Code

তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য।

Manual1 Ad Code

আজ সোমবার (৯ জুন ২০২৫) কমরেড জহর লাল দত্ত ফেইসবুক স্ট্যাটাসে এ আগ্রহের কথা জানান।

তিনি এর আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Manual5 Ad Code

এছাড়া তিনি সাবেক ছাত্র ইউনিয়নের নেতা, এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, বাংলাদেশ কৃষক সমিতির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর মৌলভীবাজার জেলা সংসদের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code

কমরেড জহর রাজনৈতিক সফর হিসেবে ভারতের বিভিন্ন রাজ্য পরিদর্শন ও নেপালে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। সুশাসন প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক অবস্থার তেমন যোগান না থাকা সত্ত্বেও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছেন। শ্রমিক শ্রেণীর রাজনীতি করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিকভাবে পুলিশি অত্যাচারেরও সম্মুখীন হতে হয়েছে তাকে। নারী আন্দোলন, ছাত্র, যুব, কৃষক, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে সম্পৃক্ত থেকে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

কমরেড জহর আরও জানান, মৌলভীবাজার সদর উপজেলায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ে আবেদনের মাধ্যমে (RTI) ইউনিয়ন পরিষদ সহ সকল অফিস আদালতে একটি সল্প সময়ের জন্য হলেও স্বচ্ছতা নিতে পেরেছি। মৌলভীবাজার সদর রাজনগর দুই উপজেলায় তথ্যপ্রাপ্তির আবেদন ভিন্ন ভিন্ন সময়ে (R T I) প্রায় ৪০০০ করেছি। উত্তর পেয়েছি প্রায় ৩০০০ এর মত।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদে ওয়ার্ড সভা হতো না আমি আমতৈল নাজিরাবাদে ওয়ার্ড সভা চালু করেছি। সাধ্য থাকলে মৌলভীবাজার সদর উপজেলার সবকটি ইউনিয়নে ওয়ার্ড সবার কাজটি সমাপ্ত করতে পারতাম।

তিনি বলেন, প্রতিবছর সরকারি কোষাগার থেকে সংগ্রহ করে শীতবস্ত্র শব্দকর জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করেছি। করোনার সময় ৯ নং আমতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করেছি। যার প্রমাণ ওই এলাকার জনগণ। কাজগুলো শুধু আমার একার উদ্দ্যোগে নয় আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিব) মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগ ছিল অগ্রগণ্য।

তিনি জানান, তাছাড়া বাংলাদেশের রাজনীতিতে লুটেরা ধনীক শ্রেণির আধিপত্যবাদী রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে আমাদের ভূমিকা ছিল সোচ্চার। দুঃশাসন হটাও, ক্ষমতা বদলাও, বিকল্প গড়ো, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও। -এইসব শ্লোগান ও দাবীতে সোচ্চার ছিলাম।

বিশেষ দ্রষ্টব্যে তিনি আরও জানান, যদি আমার পার্টি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করব। আর সার্বিক বিবেচনায় যদি পার্টি মনে করে আমার নির্বাচন করার প্রয়োজন নেই, তাহলে পার্টির মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেব।

 

এ সংক্রান্ত আরও সংবাদ