ভাষা ও শব্দের ব্যক্তিগত জীবনে রুচিসম্মত ব্যবহার

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

ভাষা ও শব্দের ব্যক্তিগত জীবনে রুচিসম্মত ব্যবহার

Manual8 Ad Code

সাদিয়া নাজিব |

ভাষা ও শব্দের ব্যবহার নিয়ে লেখকের কাজ হলেও ব্যক্তিগত জীবনে রুচিসম্মত এবং সুন্দর শব্দের প্রয়োগ বা ব্যবহার খুব কম জনেই করেন।

অবলীলায় মুখ খারাপ করে কথা বলা, খিস্তি করা কিংবা অরুচিকর শব্দ অনর্গল বলে যাওয়াকে একধরনের স্বাধীনতা বা আধুনিকতা বলে তারা মনে করেন। নিজেকে আমি সেই আধুনিকদের দলে কখনো ফেলতে পারিনি। এক্ষেত্রে আমার বিশাল লিমিটেশন! এজন্য আমার ব্যক্তিগত পরিসরও খুবই ছোট। নিজের এই ছোট্ট বলয়ে খুবই সাদামাটা জীবনযাপনে আমি আনন্দ পাই। নিতান্তই আক্রান্ত না হলে কাউকে কখনো অভদ্র ভাষায় (যা কিছু অশিষ্ট শব্দ) আঘাত দিয়ে কোনো কথা বলেছি বলে মনে পড়ে না। নিজের যেহেতু এই শব্দ প্রয়োগ ও ব্যবহার নিয়ে চরম সংবেদনশীলতা (এলার্জি) আছে, সেহেতু অন্যের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সমানভাবেই সতর্ক থাকি।

Manual8 Ad Code

শব্দদূষণ আমার জন্য ততোটা ক্ষতিকর মনে হয় না, যতটা প্রাত্যহিক জীবনে শব্দ প্রয়োগের ক্ষেত্রে মনে হয়।
সুতরাং, প্রাজ্ঞ, বিদ্বান, সুদর্শন, সুদর্শনা যে-ই হোন না কেন আমার এই বলয়ে আপনাদের নাভিশ্বাস উঠে যেতে পারে, তাই জানবেন চলে যাওয়ার জন্য আমি কোনদিনই আগল দেইনি।

Manual8 Ad Code

#
সাদিয়া নাজিব
30/06/25

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ