সিলেট ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
ইচ্ছে করে নিঝুম সকাল,
উদাস দুপুর, বিষাদমাখা বিকেলবেলা,
ধূসর সন্ধে তারা জ্বলা,
মুঠোয় ভরে তোমার কাছে পাঠিয়ে দেব।
দুচোখ ভরা দখিন হাওয়া,
চাঁদের ধূপের গন্ধে ভরা,
জোছনা রাতে জেগে থাকা মায়াবী সেই ছোট্ট নদী,
মুঠোয় ভরে তোমার কাছে পাঠিয়ে দেব।
দূর আকাশে মেঘের ছায়ায়,
ডানা ভেজা একলা পাখি,
নিবিড় মনে যায় সে এঁকে ফাগুন দিনের রঙিন ছবি,
মুঠোয় ভরে তোমার কাছে পাঠিয়ে দেব।
ফুলের কাছে লুকিয়ে রাখা,
খানিক রঙিন ভালোবাসা,
তোমায় নিয়ে কল্পকথার গল্প লেখা পাণ্ডুলিপি,
মুঠোয় ভরে তোমার কাছে পাঠিয়ে দেব।
#
এলিফ্যান্ট রোড

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি