কোনো সম্প্রদায়কে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রীতম দাশ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

কোনো সম্প্রদায়কে আলাদা রেখে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রীতম দাশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কমলগঞ্জ (মৌলভীবাজার), ০৫ জুলাই ২০২৫ : জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ বলেছেন, “আমাদের জুলাই গণঅভূত্থানের বাংলাদেশে কোনো সম্প্রদায় কোনো গোষ্টীকে আলাদা রেখে সেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। আমরা শহীদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সকল ধর্ম ও সকল বর্ণের মানুষ মিলে বসবাস করবো। আমাদের আগামী দিনের সকল অনুষ্ঠান উৎসবমূখর হয়ে উঠবে, আমরা এই বাংলাদেশ নিয়ে গর্ব করবো।”

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ কেন্দ্রীয় দুর্গা বাড়ি থেকে উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেলে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গা বাড়িতে উল্টো রথযাত্রা শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমাদের হচ্ছে দেহ রথ, আমরা তার সারথী। তেমনি রাষ্ট্র হচ্ছে রথ, আর সরকার সেই রথ বহন করে। আমরা এমন এক দেশে বসবাস করি, যেখানে আমরা সকল ধর্ম সকল মতের মানুষ সকল সম্প্রদায় একসাথে মিলেমিশে বসবাস করি। আমরা এ দেশে আমাদের অধিকার সাম্য ও ন্যায় বিচারের মাধ্যমে দেশে বসবাস করতে চাই। আমরা বিগত দিনে এই রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদের মানুষে মানুষে বিভেদ ছিল, বিভাজন ছিল। সেই সকল বিভেদ সকল বিভাজন ভুলে আমরা ঐক্যের সুরে এই রাষ্ট্রকে ধরে রাখতে চাই।

আমি সরকারে প্রতি আহবান জানাবো, আমরা যেন আমাদের ধর্ম, সংস্কৃতি সহ মানবিক মূল্যবোধ দিয়ে আমাদের এই রাষ্ট্রকে গঠন করতে পারি। একটা উনক্লুসিভ রাষ্ট গঠন করতে পারি। সেইজন্য আমাদের হিন্দু, মুসলিমসহ সবাই আমরা এই বাংলাদেশের একই সুতায় হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবো।

Manual2 Ad Code

উদ্ভোধনী অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য দেন কমলগঞ্জ কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি প্রমেশ পাল ও সাধারণ সম্পাদক ভুষন দেব প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে চড়িয়ে হাজারো ভক্তরা রথ টেনে নিয়ে যান। উল্টোরথ দুর্গা বাড়ি থেকে বের হয়ে শহর ঘুরে আবারো দুর্গাবাড়িতে এসে শেষ হয়। রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শনিবার রাতে সমাপ্ত হয়।

Manual5 Ad Code

এদিকে উল্টোরথ উপলক্ষো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) পৃথক আরেকটি রথ বের করে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ