স্বাধীনতার সুখ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫

স্বাধীনতার সুখ

Manual7 Ad Code

রজনীকান্ত সেন |

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই,
আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”

Manual7 Ad Code

বাবুই হাসিয়া কহে, “সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়।
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ