বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বাদ্যযন্ত্রে বাঁধা জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বাদ্যযন্ত্রে বাঁধা জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫ : বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোর ইশকুলের ফটোগ্রাফি কোর্স ১০ম ব্যাচের কোর্স সমাপনী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

Manual4 Ad Code

বাদ্যযন্ত্র কেবল সুর তৈরির একটি সরঞ্জাম নয়, বরং এটি একটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি, মারফতি, মাইজভান্ডারি, সাঁওতালি, বাউল, ঝুমুর, ভাদু, টুসু, কবিগান, পালাগানসহ নানারকম গানের তালে বাজাতে হয় নানা ধরনের বাদ্যযন্ত্র। লোকগানের অবিচ্ছেদ্য অংশ ঢাক, ঢোল, খোল, ডুগি, নাল, কঙ্কন, একতারা, দোতারা, সারিন্দাসহ হাতে তৈরি নানান ধরণের বাদ্যযন্ত্র। যুগ যুগ ধরে এসব বাদ্যযন্ত্র তৈরি করেই জীবিকা নির্বাহ করছেন দেশের এক শ্রেণীর প্রান্তিক জনগোষ্ঠী।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এমনই এক প্রান্তিক জনগোষ্ঠীর ‘মনিদাশ’ পাড়াকে সবাই ঢাক-ঢোল পাড়া হিসেবে চেনে। মনিদাশ পাড়ায় প্রায় ৩৫টি পরিবারের শতাধিক ব্যক্তি নানারকমের বাদ্যযন্ত্র বানানোর কাজে জড়িত। তাদের তৈরিকৃত বাদ্যযন্ত্রের চাহিদা দেশজুড়ে। আলোর ইশকুল আলোকচিত্র চক্রের ১০ম ব্যাচের সদস্যদের এবারে প্রয়াস ছিলো-বাদ্যযন্ত্র বানানোর কাজে জড়িত মানুষদের জীবনের বৈচিত্র্য ক্যামেরায় তুলে ধরা।

Manual6 Ad Code

মোট ৬৫ জন নবীন আলোকচিত্রীর লেন্সে ‘বাদ্যযন্ত্রে বাঁধা জীবন’ শিরোনামের প্রদর্শনীটি শুধু বাদ্যযন্ত্র নির্মাণশিল্পের গল্প নয়। এটি মানুষের জীবন সংগ্রামের এক অদৃশ্য সিম্ফনি। এই ছবিগুলোয় দেখা যাবে সেই কারিগরদের, যাদের হাতের ছোঁয়ায় বাঁশ, কাঠ, চামড়া আর ধাতু রূপ নেয় সুরের বাহনে। সুর তৈরির আড়ালে লুকিয়ে আছে দীর্ঘশ্বাস, অবহেলা, আর্থিক টানাপোড়েন আর সময়ের সাথে টিকে থাকার লড়াই। কিন্তু সময়ের বিবর্তনে একদিকে যেমন লোকগানের ধারা বদলেছে, অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও নিত্য নতুন বাদ্যযন্ত্রের ভীড়ে চাহিদা কমেছে দেশীয় বাদ্যযন্ত্রের। বর্তমানে অনেক কারিগরই আর্থিক অভাবে পড়ে জীবন ও জীবিকার তাগিদে পূর্বপুরুষের এই পেশা ছেড়ে বেছে নিয়েছেন অন্য পেশা।

Manual1 Ad Code

বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় মোট ৬৫টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এবারের প্রদর্শনী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) কোর্সের সাথে যুক্ত শিক্ষকবৃন্দ, অতিথি শিক্ষকবৃন্দ, মেন্টরবৃন্দ, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মি, ১০ম ব্যাচের সদস্য ও আলোকচিত্র চক্রের সদস্যবৃন্দ্রের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন হলো।

Manual6 Ad Code

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্ট্রি এবং দেশের বিশিষ্ট আর্কিটেক্ট ও স্টামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অবসরপ্রাপ্ত সচিব শামীম আল মামুন।

১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ